নাটোরে মাসব্যাপি গ্রামীন কুটিরশিল্প ও পন্য মেলার শুভ উদ্বোধন
নাটোর প্রতিনিধি-নাটোরে মাসব্যাপি গ্রামীন কুটিরশিল্প ও পন্য মেলার গেটে ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নাটোর শহরের এনএস সরকারী কলেজ মাঠ সংলগ্ন এলকায় মাসব্যাপি গ্রামীন কুটিরশিল্প ও পন্য মেলার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন অতিথিরা।
মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, বিএনপির সাবেক নেতা ও বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান হেলাল, নাটোর জেলা স্বেচ্ছা সেবক দলের সাবেক সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ রনি,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন, নাটোর এন এস সরকারী কলেজের ছাত্রদলের নেতা জুবায়ের হোসেন সহ অন্যান্যরা।মেলায় ষ্টল সংখ্যা ৪৮ টি। মেলায় শিশুদের জন্য রয়েছে বিনোদনের জন্য বিশেষ ব্যবস্থা। যেমন নাগরদোলা সহ বিভিন্ন রাইডার্স ও মেলায় বিশেষ করে নারীদের জন্য রয়েছে সব ধরনের পণ্যের সমাহার।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































